আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনকালে সেনাপ্রধান এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে রামু সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যদের আবাসন সংকট নিরসনে নির্মিত ১০ তলাবিশিষ্ট ‘সেনানীড়-৩’ উদ্বোধন করেন সেনাপ্রধান।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে নির্মিত ভবনটিতে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। সেনাসদস্যদের আবাসন সুবিধা বাড়ানোর লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে।
এসময় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





