দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সৌজন্য সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
0

দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও জাতীয় প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া পত্রিকা পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ গণতন্ত্রের মূল শক্তি গণমাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘পুরোনো কর্তৃত্ববাদী মানসিকতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণ করতে হবে। সরকারের ভুল-ত্রুটি যেমন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে, তেমনি সরকারের ভালো কাজও জনগণের সামনে আনতে হবে।’

এসএস