পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ

অভিবাসনবিরোধী বিক্ষোভ
অভিবাসনবিরোধী বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের উপকূলীয় শহর পোর্টসমাউথে অভিবাসন-বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ফ্রান্স থেকে আসা অভিবাসীদের ঢল ঠেকাতে অবস্থান নেয় শত শত মানুষ।

বিক্ষোভের দ্বিতীয় দিনে মুখোশ পরা কয়েকজন রাস্তা অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় তারা নৌকা থামাও বলে স্লোগান দিতে থাকে।

তাদের বাধা দিতে গেলে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ব্রিটিশ সরকার বলছে, অভিবাসীদের প্রতি এ ধরণের আচরণ উদ্বেগের বিষয়।

গত বছরের তুলনায় যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন কমেছে প্রায় ৪৩ শতাংশ। মানব পাচারকারীদের জন্য অবৈধ অভিবাসীদের ঢল থামানো যাচ্ছে না।

জেআর