সরকারের বিরুদ্ধে নোংরা কথা বলা অপরাধের পর্যায়ে পড়ে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

সরকারের বিরুদ্ধে নোংরা কথা বলায় বিরোধীদল প্রশ্রয় দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে নোংরা কথা বলা অপরাধের পর্যায়ে পড়ে। সমাজ যাতে অসভ্য কথায় ভরে যায়, বিরোধীদল সেটিকে সমর্থন দিচ্ছে।’

আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘ছয় মাস যেতে না যেতেই সরকারের গঠনমূলক সমালোচনা না করে রাজপথে বিরোধীদল যে কর্মসূচি দিয়েছে, তা জনগণ ভালোভাবে নেয়নি। গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিকল্প প্রস্তাব সংসদে উপস্থাপন করতে পারতো বিরোধীদল।’

এছাড়া সরকারকে সতর্ক না করে বিরোধীদল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে গণতন্ত্রকে বিনষ্ট করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।

এসএইচ