ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা

উয়েফা ও ফিফা সভাপতি
উয়েফা ও ফিফা সভাপতি | ছবি: সংগৃহীত
0

ফিফার সঙ্গে উয়েফার দ্বন্দ্ব এবার গড়িয়েছে আইনি লড়াইয়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দাবি, প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে লক্ষ্য করে চরিত্র হননমূলক প্রচারণা চালাচ্ছে উয়েফা।

ফিফার বাণিজ্যিক স্বত্ব নিয়ে প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ ঘিরেই শুরু হয়েছে মূল বিরোধ। পুরুষ ও নারী বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে গঠনের প্রস্তাব দেয়া এই প্রতিষ্ঠানটি ৩১ জুলাই প্রত্যাহার করে নেয় ফিফা।

তবে উয়েফার অভিযোগ, পর্যাপ্ত পরামর্শ ছাড়াই পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন করে উয়েফা।

আরও পড়ুন:

সম্ভাব্য সুইস ফৌজদারি কার্যক্রমের জন্য মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে নথি ও সাক্ষ্য নেয়ার অনুমতি চেয়েছে তারা। পাল্টা আবেদনে ফিফা বলেছে, অস্তিত্বহীন মামলার অজুহাতে তথ্য সংগ্রহ করতে চাইছে উয়েফা। এতে মানহানি হয়েছে ফিফা সভাপতির।

এফএস