বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বাংলা একাডেমিতে ‘শহিদ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বই মেলা’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ডা. জুবাইদা রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘দেশপ্রেমিক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার জীবনীভিত্তিক বই তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তীতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশ প্রেমের কথা বলে।’
একইসঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিতে নিজের লেখা কবিতা আবৃত্তি করেন ডা. জোবায়দা রহমান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ্যতাবলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইন্সটাক্টর পদে কাজ করেছেন। তার উদ্বুদ্ধ করার শক্তি ছিলো, তাই অল্প সময়ে তিনি অনেক কিছু করতে পেরেছেন।’
বই মেলার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মুন্সী রেজাউল হোসেন টিটুসহ অনেকে।





