আর্থার অ্যাশে স্টেডিয়ামে ৪ ঘণ্টা ৫২ মিনিটের এই লড়াইয়ে জেভেরভ ৬-৪,৩-৬,৬-৭,৭-৫,৬-৪ ব্যবধানে ম্যাচটি জেতেন। চতুর্থ সেটে লড়াইয়ের একপর্যায়ে হারের দ্বারপ্রান্তে থাকলেও সেখান থেকে দারুণভাবে ঘুরে দাড়িয়ে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নেন জেভেরভ।
সোনেগোকে হারানোর মাধ্যমে জার্মান তারকা তার ক্যারিয়ারের ১০০তম গ্রান্ডস্লামে ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কুয়েন্টিন হালিসের মুখোমুখি হবে জেভেরভ।





