জ্বালানি সংকটের দায় বর্তমান সরকারের নয়: উপদেষ্টা ড. তিতুমীর

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর | ছবি: সংগৃহীত
0

জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বরং এটি বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাসেদ আল তিতুমীর। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বিগত সরকারের লুটপাট ও ঋণের বোঝাই বর্তমান পরিস্থিতির মূল কারণ।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘বিগত পতিত সরকার এ খাতকে যেভাবে লুটপাট আর ঋণের জালে জর্জরিত করে গেছে, তার ফল ভোগ করতে হচ্ছে এখন। তবে এ অর্থনৈতিক চাপ সামাল দিতে সরকার বাইরের ঋণের চেয়ে অভ্যন্তরীণ রাজস্ব খাত থেকে অর্থের জোগান বাড়ানোর পরিকল্পনা করছে।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারকে চাপে না ফেলে বরং বিগত সরকার কীভাবে এই খাতকে ধ্বংস করেছে, তা জনগণের সামনে তুলে ধরা উচিত।’

এসময় পে-স্কেল নিয়েও তিনি বলেন, ‘২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মূল্যস্ফীতি ১০৪ শতাংশ বাড়লেও সরকারি কর্মকর্তাদের পে-স্কেল সেই অনুপাতে বাড়েনি।’

জেআর