রিজভী বলেন, ‘মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা কিছু কাজ করলেও বেশিরভাগই বিদেশে পাচার করেছে। বাকিটা ভরেছে নেতা-কর্মীর পকেটে। তবে বিএনপি জনগণের টাকা জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছে। যার বড় প্রমাণ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণের মতো কর্মসূচি।’
তিনি বলেন, ‘গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।’
এসময় এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিরোধীদলের অনেকেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না। এটাই গণতন্ত্র। তারেক রহমানের পাঁচ বছরের যে পরিকল্পনা, তা ছাত্রসমাজসহ সবার কাছে ছড়িয়ে দিতে হবে। বাবা ও মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তিনি সেই পথ অনুসরণ করছেন।’
এসময় সরকারের ছয় মাসে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন তিনি।





