আটকরা হলেন কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী জাইনুব বিবি (২১)। অপর দম্পতি হলেন ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী নুর কলিমা (২০)।
বিজিবি সূত্রে জানা গেছে, টিটিহিপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির টহল দলের নজরে পড়েন তারা। পরে জিজ্ঞাসাবাদে নিজেদের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হিসেবে পরিচয় দেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজন জানান, কক্সবাজার থেকে তাদের পঞ্চগড়ে নিয়ে আসা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাঠানোর উদ্দেশ্যেই তাদের এখানে এনেছিল মানব পাচার চক্রের সদস্যরা। পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





