আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলা সদরের কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুশফিকুর রহমান বলেন, ‘আমরা মাদকমুক্ত কসবা-আখাউড়া চাই। যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে তারাই বিএনপিতে থাকবে। আমরা দেখছি বিএনপির নাম ভাঙিয়ে কোনো কোনো লোক মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়। তারা আসলে বিএনপির না। তারা ব্যবসা-বাণিজ্য করে।’
আরও পড়ুন:
আলোচনা সভা শুরুর আগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
এর আগে কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হন। পরে সংসদ সদস্য মুশফিকুর রহমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া ও সাবেক সভাপতি আশরাফ আলীসহ আরও অনেকে।





