নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় (সোমবার, ৩১ আগস্ট) টাইমস স্কয়ারে দুই পথচারীকে ছুরি দিয়ে হামলা চালায় এক নারী। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাদের হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন।
আরেকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনাস্থলে এসে সন্দেহভাজন অস্ত্রধারী নারীকে গুলি করে এবং পরে অস্ত্রটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্দেহভাজন ওই নারীর হাতে দুটি ছুরি ছিল। নিউইয়র্ক সিটির পুলিশ কমিশনার বলেছেন, এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত নেই।





