ভর্তি আবেদন ও ফি প্রদানের নিয়মাবলী (Application Rules & Fee)
- আবেদনের সময়সূচি: ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) থেকে ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) রাত ১২টা পর্যন্ত।
- আবেদন পোর্টাল: কলেজের নির্ধারিত সাইট (sites.google.com/view/hcca/) অথবা অফিশিয়াল ওয়েবসাইট (hcc.edu.bd) এর 'Admissions > Admission Application' লিংকে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদন ফি: বিকাশের (bKash Payment) মাধ্যমে চার্জ ব্যতীত ৫০০ টাকা জমা দিতে হবে। ফি পরিশোধের ৫-১০ মিনিটের মধ্যে আবেদন ফরম ও এডমিট কার্ড (Admit Card Download) ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন:
মোট আসন ও বিভাগভিত্তিক জিপিএ যোগ্যতা (Total Seats & Minimum GPA)
হলি ক্রস কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে মোট ১,৩৩০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে:
- বিজ্ঞান বিভাগ (৭৮০ আসন): এসএসসিতে জিপিএ ৫.০০ (GPA 5.00) এবং উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক।
- ব্যবসায় শিক্ষা বিভাগ (২৮০ আসন): এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থেকে ৫.০০ থাকতে হবে।
- মানবিক বিভাগ (২৭০ আসন): এসএসসিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থেকে ৫.০০ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের শর্তাবলী:
- বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ৪.০০ থাকলে মানবিকে আবেদন করতে পারবে।
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকলে ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের সুযোগ পাবে।
- মানবিক বিভাগ: ২৮০টি আসন।
আরও পড়ুন:
সিলেকশন টেস্ট ও প্রয়োজনীয় কাগজপত্র (Selection Test Syllabus & Documents)
এসএসসি ২০২৬-এর সংক্ষিপ্ত সিলেবাস (SSC Syllabus) অনুযায়ী লিখিত সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে:
পরীক্ষার বিষয়সমূহ:
- বিজ্ঞান: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও সাধারণ জ্ঞান।
- ব্যবসায় শিক্ষা: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।
- মানবিক: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান।
- পরীক্ষার দিনে জমা দিতে হবে: ডাউনলোড করা আবেদন ফরম (ছবিসহ), এসএসসি প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি একত্রে স্ট্যাপলার করে ডান কোণে Application ID লিখে পরীক্ষার হলে জমা দিতে হবে। মোবাইল, ক্যালকুলেটর ও স্মার্ট ওয়াচ পুরোপুরি নিষিদ্ধ।
আরও পড়ুন:
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি (Important Admission Dates)
- সিলেকশন টেস্টের তারিখ: ১০ সেপ্টেম্বর (মানবিক ও ব্যবসায় শিক্ষা) এবং ১১ সেপ্টেম্বর ২০২৬ (বিজ্ঞান)।
- আসন বিন্যাস প্রকাশ: ৯ সেপ্টেম্বর বেলা ১টার পর অনলাইন ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
- চূড়ান্ত ফল প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ বেলা ১টার পর।
- ভর্তি ফি জমা ও নিশ্চায়ন: ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
