পাঞ্জাবে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন আম আদমি পার্টির নেতা গুরপ্রীত সিং। গতকাল (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় মোটরসাইকেল চালানোর সময় গুরপ্রীত ও তার সহযোগীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ৪ অস্ত্রধারী।
হামলার পর গুরপ্রীতকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় গুরপ্রীতের সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশের প্রাথমিক ধারণা, আগের একটি নির্বাচন সংক্রান্ত বিবাদ এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ।
তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।