ভিক্টোরিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ এইচপি

বাংলাদেশ এইচপি দল
বাংলাদেশ এইচপি দল | ছবি: সংগৃহীত
0

নাটকীয় ম্যাচে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপির। আজ (রোববার, ৩০ আগস্ট) সকালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় নি ইরফান শুক্কুরের দলের।

নিয়মিত বিরতিতে একের পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ এইচপি। আরিফুল ইসলাম, শামীম হোসেন, সাব্বির রহমান কেউই পারেননি দলের হাল ধরতে। ৮ জন ব্যাটার আউট হয়েছেন দুই অংকের ঘরে পৌঁছানোর আগে। যার ফলে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এইচপি। জবাব দিতে নেমে হেসেখেলেই জয়ের বন্দরে এগিয়ে যাচ্ছিলো ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমি।

তবে শেষ দিকে মাত্র ২০ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তুলে রুবেল-রিপনরা। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই বল আর এক উইকেট হাতে রেখেই জিতে যায় অস্ট্রেলিয়ার ক্লাবটি।

ইএ