রিটকারীরা হলেন, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমিন ও মীর আহমেদ বিন কশেমসহ ১১ জন। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির রিটটি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিবকে বিবাদী করে এই রিট আবেদন দায়ের করা হয়।
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তখন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়।
আরও পড়ুন:
সেসময় হাইকোর্ট দায়িত্ব বণ্টন সংক্রান্ত সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করেন। রুলস অব বিজনেস, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের রায় অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং বেআইনি বলে জানান শিশির মনির।





