শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

শেরপুরে ভারতীয় মদ জব্দ
শেরপুরে ভারতীয় মদ জব্দ | ছবি: সংগৃহীত
0

শেরপুরের সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শনিবার, ২৯ আগস্ট) ভোরে নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন:

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল নালিতাবাড়ী উপজেলার পোড়াবাড়ী এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায়। পরে এসব স্থান থেকে সাড়ে ১০ লাখ টাকা সমমূল্যের ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এসএস