ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ

ব্র্যাক ইউনিভার্সিটি ও চাকরির বাজার
ব্র্যাক ইউনিভার্সিটি ও চাকরির বাজার | ছবি : এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর কোনো বয়সসীমা দেয়া নেই, তবে অবশ্যই কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

বিভাগ: মেইনটেনেন্স (ইলেকট্রিকাল), সাভার ক্যাম্পাস

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। বৈদ্যুতিক সিস্টেম এবং সরঞ্জাম (সাবস্টেশন, জেনারেটর, ট্রান্সফরমার, সুইচগিয়ার) সম্পর্কে ভালো জ্ঞান থাকলে অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস