যশোর সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে চোরাচালানি পণ্য জব্দ
যশোরে চোরাচালানি পণ্য জব্দ | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (শুক্রবার, ২৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, তিনটি কম্বল, ২২টি চকলেট, ৩৪ কেজি ফুচকা, দুই কেজি জিরা, সাড়ে ২৪ কেজি কিসমিস এবং ৩৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আরও পড়ুন:

বিজিবি জানিয়েছে, আটক করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘মাদক ও চোরাচালানি মালামাল পাচার বন্ধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

চোরাচালান প্রতিরোধে যশোর সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএস