আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচিগুলো পালন করবে দলটি।
এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।
আরও পড়ুন:
অপরদিকে সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দু’টি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ভারপ্রাপ্ত মহাসচিব জানান, এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।
যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক, সদস্যসচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের (১ সেপ্টেম্বর হতে ৫ সেপ্টেম্বর) ঘোষণা করা কর্মসূচি—
১। ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।
২। ১ সেপ্টেম্বর সকাল ৯টায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রুপকার, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও সর্বস্তরের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
৩। আগামী ৫ সেপ্টেম্বর, শনিবার বেলা ৩টায় কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের জেষ্ঠ্য নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন।
৪। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।
৫। যৌথসভায় বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও গৃহীত হয়েছে।
৬। অনুরুপভাবে সারা দেশে জেলা ও মহানগর বিএনপি এবং এর ইউনিটগুলো ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাজনক সময়ে আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি পালন করবে।





