বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সঙ্গে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
1

বাক স্বাধীনতা নিষিদ্ধ করে জনগণের সঙ্গে নেতার সংযোগ বিচ্ছিন্ন করা যায় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (শুক্রবার, ২১ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান নিষিদ্ধ নিষিদ্ধ প্রচার’ বইয়ের প্রকাশনা উৎসবের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘ইতিহাস থেকে শেখ হাসিনা যে শিক্ষা নেননি, তা ৫ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার দৃশ্য দেখে স্পষ্ট বোঝা গেছে। শিক্ষা নিলে বড়জোর প্রধানমন্ত্রীর আসন থেকে বিরোধী দলের আসন পর্যন্তই তার যাত্রা সীমাবদ্ধ থাকত।’

ক্ষমতার অপব্যবহারের প্রসঙ্গে হিটলারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘কৃত্রিম শত্রু তৈরি করে সমাজে বিভক্তি ঘটিয়ে ফ্যাসিবাদী শাসকরা নিজেদের ধ্বংসের পথ বেছে নেয়।’

এ সময়ে আওয়ামী শাসন আমলে তারেক রহমানের বক্তব্য প্রচারে বিধিনিষেধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কোনো ব্যক্তি বা চক্রান্ত হয়তো কিছু সময়ের জন্য সফল হতে পারেন কিন্তু ফ্যাসিবাদী মনোজগত ইতিহাসে বারবার ব্যর্থ হয়েছে।’

জেআর