আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি
পানিতে ডুবে যাওয়ার প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, দুপ্তারা খানপাড়া এলাকার ওজাইফা (১০) আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুর থেকে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুর পাড়ে যান। সেখানে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হয়।

পরে শিশুদের মা-বাবাসহ স্থানীয় লোকজন পুকুরের পানিতে নেমে খোঁজাখুঁজি করে চার শিশুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চার শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এএম