এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর অধিবেশন চলমান না থাকায় ভোটের দিন ২০ আগস্ট ধার্য করা হয়েছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচনে জন্য ৩ টি মনোনয়ন পেয়েছিলাম। পরবর্তীতে ২ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।’
সিইসি বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ে ইসির সঙ্গে সংসদ সচিবালয় কাজগুলো সমন্বয় করেছে। আর তারা সবধরনের সহায়তা করছে।’
তিনি আরও বলেন, ‘এবার ভোটারের সংখ্যা ৩৪৯। ভোটার তালিকায় সংসদীয় আসন হিসেবে নয়, বিভক্তি নাম্বার হিসেবে রাখা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্র, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাসহ সব এমপিরা ভোটার। এটা একটি হাই প্রোফালইল ইলেকশন।’
এবারের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেয়ার সময় রাষ্ট্রয়াত্ত টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার চলবে। ভোট শেষে অধিবেশন কক্ষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন থেকে গেজেট দেয়া হবে।- যোগ করে সিইসি।





