তনু ও সালমান শাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মণি
চিফ হুইপ নুরুল ইসলাম মণি | ছবি: এখন টিভি
0

তনু ও সালমান শাহ হত্যার আসামিদেরকেও বিচারের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (শনিবার, ১৫ আগস্ট) জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ সরকার। পাঁচ মাসে বর্তমান সরকার অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। যা এখন সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান।’

তিনি আরও বলেন, ‘সংসদে বিরোধী দলের নতুন সদস্যদের কারণে সমস্যা তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট আমলে মানুষকে কথা বলতে দেয়া হয়নি। লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। মানুষের স্বপ্ন এবং আশা ভঙ্গ করেছিল আওয়ামী সরকার।’

একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হুমায়ুন কবির বেপারী বলেন, যারা একাত্তরের বিরোধিতা করেছিল তারাই এখন সরকারের বিরোধিতা করছে।

ইএ