
তনু ও সালমান শাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে: চিফ হুইপ
তনু ও সালমান শাহ হত্যার আসামিদেরকেও বিচারের আওতায় আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ (শনিবার, ১৫ আগস্ট) জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন বর্তমান সরকারের প্রথম ও প্রধানতম এজেন্ডা।

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে।

র্যাব থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত: নবনিযুক্ত মহাপরিচালক
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, ‘গত দেড় বছরে র্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে।’

‘হ্যাঁ’তে ভোট দিলে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না: রিজওয়ানা হাসান
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘হ্যাঁ’ তে ভোট দিলে দেশে কোনো নির্বাচন দলীয় সরকারের অধীনে হবে না। আর কখনও ভোট চুরি বা রাতের ভোট কেউ করতে পারবে না। আজ (বুধবার, ২১ জানুয়ারি) ফরিদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ জাতিসংঘের
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক। আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে আইনি সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতিসংঘের হাইকমিশনার মৃত্যুদণ্ড রহিতের প্রস্তাব দিলেও তা বাতিল করবে না সরকার।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমৃদ্ধির সহায়তায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: পিটার হাস
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, স্বাধীনতার পর উন্নয়নে বাংলাদেশ ভালো করেছে। তবে অর্থনীতি, রাজনীতি এবং আইনের শাসনের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। রূপকল্প-২০৪১ বাস্তবায়নসহ বাংলাদেশের স্বাধীনতা ও সমৃদ্ধি উভয় ক্ষেত্রেই সহায়তা করতে দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেও জানান পিটার হাস।

বিচার বিভাগের ওপর প্রশাসনের হস্তক্ষেপ নেই: রাষ্ট্রপতি
ভারতের মতো বাংলাদেশেও আইনের শাসন আছে এবং বিচার বিভাগের ওপর প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।