মোবাইল কিনতে কিস্তি সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

উপদেষ্টা রেহান আসিফ আসাদ
উপদেষ্টা রেহান আসিফ আসাদ | ছবি: সংগৃহীত
0

খুব শিগগিরই মোবাইল ফোন কিনতে ইএমআই বা কিস্তি সুবিধা দেবে দেশের সব ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আজ (শনিবার, ১৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবির উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে। স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রেহান আসাদ বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন, তার জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে।

ইএ