ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৫ বছরে দেশের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে স্টেডিয়াম নির্মাণ করবে সরকার। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করবে সরকার।’
ময়মনসিংহে পৌছে প্রথমে সুইমিং পুল, স্টেডিয়াম এবং বিভাগীয় স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন। এসময় ময়মনসিংহ স্টেডিয়ামে প্রেসবক্সসহ প্রয়োজনীয় সংস্কার, সুইমিং পুল সংস্কার এবং সার্কিট হাউস মাঠে ক্রিকেটের জন্য দুই রোলার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এসময় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন এবং স্পোর্টিভার উদ্যোক্তা জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মারুফুল হকসহ অনেকে।
পরে সাফ জয়ী ফুটবল টিমের সঙ্গে স্পোর্টিভার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।





