কিশোরদের ছোটবেলা থেকে গড়ে তোলা গেলে মানবসম্পদে রূপান্তর করা যাবে: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী | ছবি: এখন টিভি
0

কিশোরদের ছোটবেলা থেকে গড়ে তোলা গেলে মানবসম্পদে এদের রূপান্তর করা যাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) নজরুল বর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে জাতীয় শিল্পকলায় আয়োজিত আবৃত্তি উৎসবে এ মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অনুষ্ঠানের আয়োজন ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির শিল্পী ও শিশু-কিশোররা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘শিশুদের মাঝে দেশীয় সংস্কৃতির অনুশীলনই আগামী দিনে দেশের সাংস্কৃতিক বিকাশে বড় ভূমিকা রাখবে।’

এসময় শিশুদের মানব সম্পদে পরিণত করতে ছোটবেলা থেকেই তাদের সঠিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। এরপর ঋদ্ধস্বর একাডেমির শিশু-কিশোররা কাজী নজরুল ইসলাম রচিত বিভিন্ন শিশু কবিতা ও গান পরিবেশন করে।

এএইচ