স্বপ্নপূরণে ছাত্রদল নেতা নাজমুলের পাশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী সঙ্গে ছাত্রদল নেতা নাজমুল
প্রধানমন্ত্রী সঙ্গে ছাত্রদল নেতা নাজমুল | ছবি: সংগৃহীত
0

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আর্থিক অনিশ্চয়তায় পড়া তরুণ নাজমুলের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মো. নাজমুল হাসান। এদিন উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান দেয়া হয় তাকে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, নাজমুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক।

সম্প্রতি তিনি সুইডেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার জন্য পূর্ণ বৃত্তি অর্জন করেন। কিন্তু বিদেশযাত্রা, প্রাথমিক আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পরিবারের জন্য কঠিন। এই সংকটে তার পাশে দাঁড়ালেন সরকারপ্রধান।

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান নাজমুল। তার সার্বিক কল্যাণ কামনা করেছেন প্রধানমন্ত্রী।

জেআর