পেন্টাগনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ আগামী মাস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনে, ২০২৫ সালের এপ্রিল মাসে ইয়েমেনে মার্কিন সামরিক বাহিনীর নথিভুক্ত হতাহতের ঘটনা গত সামরিক বাহিনীর তিনটি হামলা থেকে ঘটেছে বলে জানানো হয়। ইয়েমেনের রাজধানী সানা ও এর আশেপাশের এলাকা এবং রাস ইসা জ্বালানি বন্দরে হুথি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এরইমধ্যে রাস ইসা বন্দরের হামলাটি সবচেয়ে মারাত্মক ছিল। এদিন মার্কিন হামলায় ৮০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৭১ জন আহত হন। পরে হুথিরা তাদের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হামলা-পরবর্তী পরিস্থিতির ফুটেজ সম্প্রচার করে। যেখানে ঘটনাস্থল জুড়ে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।





