কাল বিএনপির স্থানীয় কমিটির বৈঠক; ঘোষণা হবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি এখনও কিছু জানি না। বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাবো।’

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবে বিএনপির প্রতিনিধি দল।

এসএস