রাশিয়ার অরস্কে তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের

রাশিয়ার অরস্ক শহরের অরস্কনেফতেওরগসিনতেজ তেল শোধনাগারের দৃশ্য
রাশিয়ার অরস্ক শহরের অরস্কনেফতেওরগসিনতেজ তেল শোধনাগারের দৃশ্য | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগর অরস্কের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, অরস্কনেফতেওরগসিনতেজ তেল শোধনাগারটি তাদের হামলার লক্ষ্য ছিল। শোধনাগারটির বছরে ৬০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর সেখানে আগুনের ঘটনা দেখা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

অরস্কের ওই তেল শোধনাগারে পেট্রোল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানি উৎপাদন করা হয়। এ ছাড়া সেখানে জ্বালানি তেল, বিটুমিনসহ বিভিন্ন ধরনের পেট্রোলিয়ামজাত পণ্যও তৈরি করা হয়।

এএম