আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠকের পর এসব জানান তিনি।
চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেয়ার সুযোগ নেই।’
সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেয়ার স্বাধীনতা থাকবে।’
এসময়, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুন্ন থাকার সুযোগ ছিলো। ক্ষমতা বাড়তো রাষ্ট্রপতির। সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও ধীরে ধীরে বেশকিছু বিষয় আগের মতোই হয়ে আসছে।’
জুলাই সনদ বাস্তবায়নের আভাস মিলছে না শঙ্কা রয়েছে বলেও জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।





