এছাড়া বিস্ফোরণের এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল (শনিবার, ৮ আগস্ট) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে অবগত করা হয়েছে।’
আরও পড়ুন:
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী মো. সবুজ বলেন, ‘দিপনগর এলাকায় কোল্ডস্টোরের সামনে মাছ বহনকারী ফ্রিজিং গাড়ি মেরামতের কাজ চলছিলো। হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়িটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সেখানে আশপাশে থাকা বেশ কয়েকজন আহত হন।’
ঘটনার পর গুরুতর আহত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক রাত ১০টা ৩৪ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।





