দায়িত্ব নেয়ার পর প্রথম থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
থাইল্যান্ড সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট | ছবি : সংগৃহীত
0

জান্তা প্রধান থেকে নির্বাচিত সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল মিয়ানমারের প্রেসিডেন্টকে জমকালো সংবর্ধনা দিয়ে স্বাগত জানান। এই সফরকে ফের মিয়ানমারের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানে সম্পৃক্ততা বাড়ানোর ব্যাংককের প্রচেষ্টা হিসেবে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

২০২১ সালে আসিয়ান থেকে মিয়ানমারকে নিষিদ্ধ করা হয়। সে বছর সু চি-র সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন জেনারেল হ্লাইং। এতে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় এক লাখ মানুষ নিহত হন।

আরও পড়ুন:

দুই নেতা থাইল্যান্ডে আশ্রয় নেয়া মিয়ানমারের লাখ লাখ শরণার্থী এবং দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক নিয়ে সিদ্ধান্ত নেবেন।

আলোচ্যসূচিতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধ এবং সাইবার প্রতারণা চক্র ও স্ক্যাম সেন্টারগুলো দমন করার মতো বিষয়গুলোও রয়েছে।

এফএস