গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান
সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান | ছবি: সংগৃহীত
0

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল (বুধবার, ৬ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানানো হয়নি। গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ইএ