গতকাল (মঙ্গলবার, ৪ আগস্ট) সকাল ১০টা থেকে আজ (বুধবার, ৫ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ সব চোরাই পণ্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা সীমান্ত ফাঁড়ি এবং ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত ফাঁড়ির পৃথক টহল দল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা গরু, বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, চিংড়ি মাছের রেনু, ফুজকা, বাঁজি, চকলেট, কিসমিস, শাড়িসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা।





