সিলেটে ভোর থেকে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে অভ্যুত্থানে সম্মুখ-সারি থেকে নেতৃত্ব দেয়া জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বৃষ্টিস্নাত সকালে স্বতঃসফূর্তভাবে জুলাই শহিদদের স্মরণ করছে।
এসময় অভ্যুত্থানে আহতরা বলেন, সাম্য, মর্যাদা আর সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো তরুণ সমাজ সেই স্বপ্ন এখনো পূরণ হয়নি। তাদের দাবি জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে যথাযথ সম্মান প্রদর্শন করা হলে জুলাই আন্দোলন সার্থক হবে। নোয়াখালীতেও ভোর ৬ টায় নোয়াখালী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন।





