
ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: রাষ্ট্রপতি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে পারি—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কী হবে, সেটি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।’ আজ (বুধবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে—সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র) পর্যায়ে আর কখনো ফিরে যাবো না, কখনোই না। এই কাজটা আমাদের জন্য একটি বড় দায়িত্ব। জুলাই সংগ্রামের যে সাফল্য, সেই সাফল্যের একটি ভার আমাদের ওপর আছে এবং সেটা আমাদের বহন করতে হবে।

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’
ফেনীতে শহিদ শ্রাবণের বাবার ক্ষোভ
আড়ম্বরপূর্ণ সংবর্ধনা নয়, শহিদদের রক্তে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ফেনীর জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শহিদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না।’

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজ (বুধবার, ৫ আগস্ট) ভোর থেকেই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
নানান কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ (বুধবার, ৫ আগস্ট) ভোর ৬ টায় নোয়াখালী জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কার্যসূচি।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ সংবাদপত্র অফিসে ছুটি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) দেশের সংবাদপত্র অফিসে ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ (সোমবার, ৩ আগস্ট) নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি
চলতি বছর রাষ্ট্রীয়ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা: ব্যাখ্যা মিশনের
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্কে গত ২৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময়ে সভা প্রাঙ্গণে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় মিশনের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।

সব স্তর থেকে সংকীর্ণ রাজনীতি দূর করতে হবে: ড. শেখ আব্দুর রশীদ
শুধু প্রশাসন ও সংবাদমাধ্যমকে দলমুক্ত করলেই হবেনা বরং সব স্তর থেকে সংকীর্ণ রাজনীতি দূর করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাব চেয়ারম্যান ড. শেখ আব্দুর রশীদ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রামাণ্যচিত্র, সংগীত আর স্মৃতিচারণে শহিদদের প্রতি শ্রদ্ধা
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ও জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষ জড়ো হন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। জুলাই শহিদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতেই। জুলাইয়ে আহত ও শহিদদের গল্প তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র, গান ও কবিতায়। এদিন, মনোমুগ্ধকর পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পীরা। শহিদ স্বজনদের চাওয়া, জুলাই চেতনায় পূর্ণতা পাক নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা।