আজ (শনিবার, ১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান নিয়েও আলোচনা হয়েছে বলেও জানা যায়।
আরও পড়ুন:
এর আগে গতকাল (শুক্রবার, ৩১ জুলাই) কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গোর।
তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান ট্রাম্পের এই বিশেষ দূত।





