ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি মামলা শুনতে বিব্রত হাইকোর্ট

হাইকোর্ট প্রাঙ্গন
হাইকোর্ট প্রাঙ্গন | ছবি: সংগৃহীত
0

ইসলামী ব্যাংকে এসআলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে বিব্রত বোধ করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে নথি।

আজ (বুধবার, ২৯ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য ছিলো। ইসলামি ব্যাংকের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েও কোনও একক গ্রুপ ১০ শতাংশের বেশি শেয়ার নিতে পারে না। তবে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এসআলম গ্রুপ বিভিন্ন নামি-বেনামি নামে ৮০ শতাংশের বেশি শেয়ার কিনেছে।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা না নেয়ার আদালতে রিট করার কথা জানান এ আইনজীবী। বিষয়টি অধিকতর শুনানির জন্য দিনটি ধার্য থাকলেও বেঞ্চের একজন বিচারপতি বিব্রত বোধ করায় তা পরবর্তী পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় বলে জানান আব্দুল্লাহ আল মামুন।

জেআর