আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত, এমপি অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সদস্যদের পরিচিতি পর্ব ও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
এসময় সদস্যরা বাংলাদেশ-চীনের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করা, সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময় এবং বাণিজ্য ঘাটতি নিরসনে অধিকতর চীনা বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





