রিটের শুনানিতে আইনজীবী মহসিন রশীদ বলেন, ‘আইসিটি আইনটিকে অবৈধ দাবি করে এই ট্রাইব্যুনালকে বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে ব্যাখ্যা দেন। গত ৭ জুন রিট আবেদনটি করা হয়। ২০০৯ ও ২০২৪ সালে আইসিটি আইনের সংশোধনী আনা হয়েছে।’ এছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান রিটকারি আইনজীবী।
আরও পড়ুন:
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতের নেতাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপিদের বিচার চলছে। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদেরও বিচার চলমান রযেছে।




