তেহরানকে সতর্ক করলেন নেতানিয়াহু; পাল্টা হুঁশিয়ারি আইআরজিসির

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: আল জাজিরা
0

ইরানকে সতর্কবার্তা দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরান যদি সরাসরি বা প্রক্সি গ্রুপের মাধ্যমে ইসরাইলে হামলার পরিকল্পনা করলে তার পরিণতি হবে ভয়াবহ। এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়েছিল, যুদ্ধ পুনরায় শুরু করলে যুক্তরাষ্ট্রের সমর্থনকারী যেকোনো দেশের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে ইরান।

আইআরজিসি’র মুখপাত্র অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে টিকিয়ে রাখতে এবং নিজেদের কৌশলগত উদ্দেশ্য সাধনের জন্য ইসরাইল ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমন অবস্থায় ইসরাইলের মনে রাখা উচিত, এমন কর্মকাণ্ডের জন্য ইরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে তারা। ভয়াবহ পরিণতি ভোগ করেত হবে ইসরাইলকে।

এদিকে, যুক্তরাষ্ট্র সফর ঘিরে ইসরাইলের বিরুদ্ধে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘৃণা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বেনইয়ামিন নেতানিয়াহু। তীব্র সমালোচনা ও গ্রেপ্তারের বিষয় নিয়ে আলোচনার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এ কথা জানান নেতানিয়াহু।

জেআর