সাক্ষাতের সময়, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সম্মানিত নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর সদর দপ্তরে আসলে বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময়, তিনি গার্ড অব অনার পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন। পরবর্তীতে, নৌবাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।
এসময়, বিমান বাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



