আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন ডিএমপি কমিশনার।
আরও পড়ুন:
তিনি জানান, নগরের অপরাধ প্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোশাক ছাড়াও সাদা পোষাকে পুলিশও দায়িত্ব পালন করছেন ২৪ ঘণ্টা। এতে কমেছে চুরি ছিনতাইয়ের মত ঘটনা। এদিকে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।




