মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

এই প্রজন্মের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. আব্দুল কুদ্দুসের স্মরণে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই প্রজন্মের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে।’

সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

এসময় মুক্তিযুদ্ধ জাতির জীবনে বারবার আসে না, তবে গণঅভ্যুত্থানের পুনরাবৃত্তি ঘটে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘নির্বাচনের আগের অনেকে অনেক কথা বললেও বিএনপিকে বেছে নিয়েছে জনগণ।’

এসএস