এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান | ছবি: সংগৃহীত
0

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকালে সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না।’

আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত প্রত্যাহার হবে না।’ এসময় মন্ত্রী আরো জানান, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় এক বছরে মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার।

দেশে ৪৫ লাখ মামলা চলমান আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘নতুন সরকার আসার পর ফেব্রুয়ারি থেকে মে এ চার মাসে আদালতে মামলার হার ৬২.০২ শতাংশ কমেছে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে।

তিনি বলেন, ‘মধ্যস্ততার প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে।’

এএইচ