বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১৯ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪০ ও ময়মনসিংহ বিভাগে ২১ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৯ হাজার ৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে, এই মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন।
চলতি মাসে আক্রান্ত ৩ হাজার ৯০৮ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যায় ৪১৩ জন।





