এক বিবৃতিতে ইরান-সমর্থিত এ জোট জানায়, তাদের সদস্য ও সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদানের মাধ্যমে এ ১ কোটি ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যে কেউ অপরাধী ট্রাম্পকে হত্যা করবে, অথবা এ পুরস্কার কোনো ব্যক্তি, গোষ্ঠী, সত্তা বা প্রতিষ্ঠানকে দেয়ার সিদ্ধান্ত নেবে, তাকেই এ অর্থ দেয়া হবে।’
বিবৃতিতে বলা হয়, বিশ্বের মুক্তকামী মানুষেরা শিশু ও বিজ্ঞানীদের হত্যাকারীকে তাড়া করে বেড়াবে। অত্যাচারীরা কখনোই শান্তির দেখা পাবে না এবং অপরাধী ব্যক্তিটি সম্মানীদের ক্ষোভ থেকে বাঁচার কোনো নিরাপদ আশ্রয় পাবে না। প্রতিরোধ যোদ্ধাদের ঘাড়ে এ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার রয়েছে এবং আগ্রাসীদের পরাজয় ও স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত শহীদদের রক্ত অহংকারীদের সিংহাসন কাঁপানোর অভিশাপ হিসেবে থাকবে।
মূলত ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার ঘটনায় ট্রাম্পের ওপর এ ক্ষোভ ও প্রতিশোধের বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি। সম্প্রতি হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্প ওই অভিযানের পক্ষে সাফাই গাওয়ার পর এ নতুন হুমকি এলো।


 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)


